ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ীতে এমপির এপিএস রওশন এর পিতা আর নেই

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের   ধুন্চি সিলিমপুর গ্রামের বাসিন্দা, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর ব্যক্তিগত সহকারী এনায়েতুন হাসনাইন রওশনের বাবা ও রাজবাড়ী বাজারের খলিফাপট্টির প্রবীণ হোমিও চিকিৎসক ডাঃ এনায়েত পীর (৯০) আজ রবিবার সকাল ৯ টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্নীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। সন্ধ্যা ৭টায় শহরের সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা পরানো হয়।  এরপর স্থানীয় ২৮ কলোনী কবরস্থানে দাফন করা হয়।

ডাঃ এনায়েত পীরের মৃত্যুতে তার নমাজে জানাজায় উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

লেখক