ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

 রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে গতকাল সোমবার দুপুরে টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। কার্ড বিতরণ উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সভার আয়োজন করা হয়।
কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রকিবুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সরকার দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দেওয়া হচ্ছে। এই কার্ডধারীরা সুলভ মূল্যে বাজার থেকে অনেক কম দামে বিভিন্ন পণ্য কিনতে পারবে। এতে করে নিন্ম আয়ের মানুষের সংসারের ব্যয়ভার কমবে।

লেখক