ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ীতে পুনাকের ঈদ উপহার বিতরণ

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে পুলিশ নারী কল্যাণ সংস্থার (পুনাক) উদ্যোগে (৭ এপ্রিল) রোববার বিকেল ৩টায় ঈদ অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে ঈদ উপহার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শহরের পুলিশ লাইন্সের ড্রিল সেডে ঈদ উপহার প্রদান করা হয়।
ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুনাকের সভানেত্রী হালিমা আক্তার শিরিন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫০০ নারী-পুরুষকে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়। উপহার পেয়ে খুঁশি হন নিন্ম আয়ের সাধারণ মানুষ।

লেখক