ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ীতে ফ্রিজের ভেতর থেকে প্রায় দুইলাখ টাকার ফেনসিডিল উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে ৪৭ বোতল ফেনসিডিলসহ এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার সকালে তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করার পর গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার ওই নারীর নাম সেলিনা বেগম (৩০)। তাঁর স্বামীর নাম বাচ্চু শেখ। সেলিনার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের গ্রামে।
গোয়েন্দা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলিনার স্বামী প্রবাসী। সেলিনা রাজবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভবানীপুরের পদ্মা আবাসিক এলাকায় সালমা আক্তারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসা করার অভিযোগ ছিল। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে সেলিনার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ঘরের মধ্যে থাকা ফ্রিজের ভেতর থেকে ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ডিপফ্রিজে এসব ফেনসিডিল লুকিয়ে রাখা হয়ে ছিল।
রাজবাড়ী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, উদ্ধার করা ফেনসিডিলের বাজার মূল্য প্রায় এক লাখ ৮৮ হাজার টাকা। রোববার সদর থানায় মামলা দায়ের করার পর দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ওই নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা রয়েছে।

লেখক