ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পার্বতীপুর উপজেলা নির্বাচনে সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে ৪র্থ ও শেষ দফা উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ৯ জন প্রার্থীর দাখিলকৃত মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। আজ রবিবার (১২ মে) দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থিতা যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা প্রার্থিতা যাচাই বাছাই করে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২ জন প্রার্থী এবং সংরক্ষিত (নারী) ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন। মনোনয়ন বৈধ প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, আমিনুল ইসলাম, কাজী আব্দুল গফুর, আতিকুর রহমান আতিক ও হাজ্জাজুল ইসলাম। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আমিরুল মোমেনিন মোমিন ও শফিকুর রায়হান নেতা। সংরক্ষিত (নারী) ভাইস চেয়ারম্যান পদে সুলতানা নাসরিন ও রুকশানা বারী রুকু।
নির্বাচন রিটার্নিং কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, মনোনয়নপত্রে কোনো ধরনের ত্রুটি না পাওয়ায় সবার মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পার্বতীপুর উপজেলায় মনোনয়ন ফরম যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ছিলো আজ ১২ মে, মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ০৫ জুন বুধবার।
উল্লেখ্য পার্বতীপুর উপজেলায় এবার মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫ হাজার ৩৫২ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫৩ হাজার ৪০১ জন, নারী ভোটার ১ লক্ষ ৫১ হাজার ৯৪৯ জন এবং হিজড়া ভোটার ২ জন।
মোট কেন্দ্র ১০১টি ও বুথ সংখ্যা ৮৭৯ টি।

লেখক