ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

সাদুল্লাপুর ৩০ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যাবসায়ী সোহেল গ্রেফতার 

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ৩০ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যাবসায়ী সোহেল (২৩) কে গ্রেফতার।

১৪ মে মঙ্গলবার দুপুরে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সফিউর রহমান সঙ্গীও ফোর্সসহ উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর সজিব ইট ভাটার পূর্ব পার্শ্বে রংপুর টু ঢাকা গামী মহা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও থেকে চাপাইনবাবগঞ্জগামী বিআরটিসি যাত্রীবাহী বাস রেজিঃ নং ঢাকা মেট্রো -ব ১১-২৩৯৯ যানবাহন তল্লাশি কালে বাম পাশে ৩১ নাম্বার সিটে বসা যাত্রীকে সন্দেহ হলে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে চেকিং করে হাজীরহাট থানার রনচন্ডি মন্ডলপাড়ার মোঃ আব্দুল হাকিমের ছেলে মোঃ সোহেল (২৩) এর পায়ের নিচে সাদা ব্যাগের ভিতরে থাকা ৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেন।

এবিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান আসামী সোহেল (২৩) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

লেখক