ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার র‍্যাব-১৩’র অভিযানে ১১৮ বোতল ফেন্সিডিলসহ ২ কুখ্যাত মাদক ব্যাবসায়ী গ্রেফতার

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার পলাশবাড়ীতে র‍্যাব-১৩’র বিশেষ অভিযানে ১১৮ বোতল ফেন্সিডিলসহ ২ কুখ্যাত মাদক ব্যাবসায়ী গ্রেফতার।

র‍্যাব-১৩ গাইবান্ধা স্কোয়াড্রন লিডার উপ-পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান ১৫মে সিপিসি-৩ (গাইবান্ধা) র‍্যাব-১৩ রংপুর এর নাইট টহল অপারেশন সিসি নং ১৭৪/২০২৪ তারিখ ১৪ মে মূলে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকায় টহল ডিউটি করা কালে ১৫মে রাত্রি ১২টা ১০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থেকে ছেড়ে আসা শুভ বসুন্ধরা বাস যোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে গাইবান্ধা দিকে আসছে।

পরে সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাত্রি ১টায় পলাশবাড়ী পৌর শহরেে ব্রাক মোড় বাঁসকাটা এলাকায় নাসের সাহেবের হাজী ক্যাম্পের বিপরীতে পাশ্বে রংপুর টু বগুড়া মহাসড়কে বগুড়াগামী লেনে মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহায়তায় লালমনিরহাট জেলার আদিতমারী থানার টেপা পলাশী গ্রামের আবু তাহের সরদারের ছেলে রেজাউল করিম (৪৩) ও আব্দুল মজিদ এর ছেলে হাবিব মিয়া (২২) এর নিকট থেকে ১১৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

লেখক