ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে কাজী নজরুল ইসলামের ১২৫ তম  জন্মবার্ষিকী উদযাপন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল প্রতিপাদ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয়  কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (২৫ মে) সন্ধ্যা ৭ টায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস।
চায়না রানী সাহা’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান প্রমুখ।
অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির পরিবেশনায় কাজী নজরুলের লেখা গান ও কবিতা পরিবেশিত হয়।
এসময় কাজী নজরুল সম্পর্কে বক্তারা বলেন, নজরুল ছিলেন সাম্য, সম্প্রীতি, দ্রোহ, প্রেম ও গণমানুষের কবি। শৈশবে লড়েছেন দারিদ্র্যের সঙ্গে। কবি যৌবনে শাসন-শোষণের বিরুদ্ধে চালিয়েছেন সংগ্রাম। নির্যাতন-নিপীড়নের শিকার হয়েও বঞ্চিত মানুষের পক্ষে চালিয়েছেন লেখনী। কুসংস্কার, ধর্মান্ধতা ও বৈষম্যের বিরুদ্ধে থেকেছেন আপসহীন। সংগীতে সৃষ্টি করেছেন স্বতন্ত্র ধারা।

 

লেখক