ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ীতে পথে বসবাসরত ও পাাঁচারের ঝুকিতে থাকা শিশুদের অঙ্কিত চিত্রকর্ম প্রদর্শন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে পথে বসবাসরত ও পাঁচারের ঝুঁকিতে থাকা শিশুদের অঙ্কিত চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে। রবিবার (২৬ মে) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দি ফ্রিডম ফান্ড এর সহায়তায় কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর আয়োজন করে। জেলা প্রশাসক আবু কায়সার খান দিন ব্যাপী এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।

প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেকেএস এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) মো. রেজাউল করিম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক রুবাইয়াত মোহাম্মদ ফেরদৌস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজমীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, কেকেএস এর প্রকল্প ব্যবস্থাপক শাহাদৎ হোসেন। স্বাগত বক্তব্য দেন কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, শিশুরা সাধারণত ফুল, ফল, নদী ও গাছপালার ছবি আঁকে। কিন্তু এখানে যে শিশুরা ছবি এঁকেছে তারা একটু আলাদা। তাদের জন্ম একটি ভিন্ন জায়গায় এবং ভিন্নপরিস্থিতে। আমাদের সমাজ থেকে তারা বিছিন্ন। তাদেরকে প্রতিটা মূহুর্ত সংগ্রামের মধ্য দিয়ে বাঁচতে হয়। আজকে যেসব ছবি প্রদর্শিত হয়েছে, সে ছবি কথা বলে। ছবির দিকে তাকালে তার অর্থ বোঝা যায়। আঁকা চিত্র কর্মে শিশুরা তাদের জীবনযাপনের বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছে। এসব শিশুরা যাতে সাভাবিক ভাবে বেড়ে উঠতে পারে সে বিষয়ে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

প্রদর্শনীতে ৬৫ জন শিশুর আঁকা চিত্রকর্ম প্রদর্শিত হয়। প্রদর্শনীতে ‘আমিও তো হতে পারতাম ডাক্তার, শিক্ষক কী?’ লেখা হাত দিয়ে মুখ ঢাকা ছবি প্রদর্শিত হয়েছে।

 

লেখক