ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পার্বতীপুরে ২ ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত ড্রাইভার আহত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে পাথর ও মরিচ বোঝাই দু’টি ট্রাকের সংঘর্ষে এক ট্রাক হেলপার নূর আমিন মিয়া (৩০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ট্রাকটির চালক, তাকে পাওয়া যাচ্ছে না।
জানা যায়, শনিবার (২৫ মে) রাত সাড়ে ১০ টার দিকে পার্বতীপুর শহরের কাছে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ৫০ মিটার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূর আমিন মিয়া বগুড়া জেলার সদর থানার এরুলিয়া গ্রামের গোফফার প্রামানিকের ছেলে।
পার্বতীপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মৃগেন্দ্রনাথ সরকার জানান, শনিবার পল্লী বিদ্যুৎ জোনাল অফিস মোড়ে নীলফামারি ডোমার থেকে মরিচ বোঝাই একটি ট্রাক পাথর বোঝাই আরেকটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মরিচ বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের হেলপার নূর আমিন ঘটনাস্থলেই নিহত হন ও চালক আহত হন। খবর পেয়ে পার্বতীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহত হেলপারের লাশ উদ্ধার করে সকালে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।

লেখক