ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

যৌথ অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতারসহ ভিকটিম উদ্ধার

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ র‌্যাব-১২ ও র‌্যাব-৪, সিপিসি-২ নবীনগর এর যৌথ অভিযানিক দল গত কাল মঙ্গলবার(২৮ মে) রাত ১০.১০ মিনিটের সময় ঢাকা জেলার সাভার মডেল থানাধীন হেমায়েতপুর শ্যামপুর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনা কালে অপহরণ ও সহায়তা করার অপরাধ মূলে অপহৃত ভিকটিম এস এম সুমাইয়া (১৪) সিরাজগঞ্জ জেলার তারাশ থানার নওগাঁ গ্রামের মোঃ শাহীনের মেয়েসহ প্রধান আসামি মোঃ রক্তিম (১৯)কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামি মোঃ রক্তিম (১৯) সিরাজগঞ্জ জেলার তারাশ থানার পংরৌহালী গ্রামের মোঃ আফজাল হোসেনের ছেলে।
গত ২৩ এপ্রিল ২০২৪ ইং সিরাজগঞ্জ জেলার সদর থানার মামলা নং-৬৪/২৭১, ধারা- ৭/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ আইনে মামরার ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত ভিকটিমকে সুস্থ অবস্থায় সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

লেখক