ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পার্বতীপুরে দৃষ্টিনন্দন মসজিদের টাইলস বসানোর কাজ উদ্বোধন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

পার্বতীপুর উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পাওয়ার হাউজ রেলওয়ে কলোনীতে দৃষ্টিনন্দন জামে মসজিদের ফ্লোর এর টইলস বসানোর কাজের উদ্বোধন করা হয়েছে। আজ (০৩ জুন) সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাজের শুভ উদ্বোধন করেন, পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী আব্দুল গফুর, কেলোকার প্রধান নির্বাহী রফিকুল ইসলাম।
প্রায় ৯৫ লক্ষ টাকা ব্যয়ে জামে মসজিদের কাজ করা হলেও দীর্ঘদিন ফ্লোরের কাজ করা সম্ভব হয়নি। মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক এটি নির্মাণে সকলের সহযোগিতা কামনা করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কেলোকার উর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী নূহু আলম সিদ্দিক, রেলওয়ে ফিল্ড কানুনগো সাজ্জাদুল ইসলাম, মসজিদের সভাপতি সাজেদুর রহমান হেলাল, সহ সম্পাদক সেলিম রেজা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। পুরো অনুষ্ঠানটির বয়ানে ছিলেন, মুফতি মোঃ রবিউল ইসলাম।

লেখক