ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে নামলো স্বস্তির বৃষ্টি

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

চলমান তীব্র তাপদাহের পরে রাজবাড়ীতে এলো স্বস্তির বৃষ্টি। রবিবার (৩০ জুন) সকাল থেকে তাপমাত্রা বেশি থাকায় প্রচন্ড গরম থাকলেও দুপুরে মিলেছে মেঘ ও বৃষ্টি । বেলা সোয়া ১ টার দিকে আকাশে দেখা যায় প্রচন্ড ঘন মেঘ। শোনা যায় আকাশের মেঘের গর্জন। এর পরেই শুরু হয় বৃষ্টি। এ যেনো এক স্বস্তির বৃষ্টি।  জেলা শহর ও আশেপাশের কিছু এলাকায় বৃষ্টি নামার ফলে কিছুটা হলেও স্বস্তি মিলেছে জনজীবনে।
রাজবাড়ী শহরের বাসিন্দা আব্দুল হালিম বলেন, শহরে ছিল এক ধরনের অস্বাভাবিক গরম। তীব্র এই গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছিল। হঠাৎ এই বৃষ্টিতে জনজীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।
পথচারীরা জানায়, দৈনন্দিন কাজে তাপদাহের কারণে ঠিকমতো কাজে মন বসেনি। এখন আষাঢ় মাস চলছে তবুও দেখা ছিল না বৃষ্টির। বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ার খবর পেলেও রাজবাড়ীতে এর ব্যতিক্রম ছিল। দুপুরে বৃষ্টির নামার কারণে জনমনে স্বস্তি ফিরে এলেও গরমের অনুভূতি এখনো পুরোপুরি যায়নি। তবে বৃষ্টি নামলেও গরম ছিল।

 

লেখক