ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অন্তর্র্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ আগষ্ট) বিকেলে কালীগঞ্জ পৌরসভার ঘোড়াশাল ফেরীঘাট হতে বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে ঘোনাপাড়া ভরসা এগ্রো ফ্যাক্টরী সংলগ্ন মাঠে পৌর বিএনপির সহ-সভাপতি সালাহ উদ্দিন এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় মিলিত হয়।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু, সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পদক মো. মাহবুবুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইনজামুল হক জাকির, সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, পৌর ছাত্র দলের সভাপতি মাজহারুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সৈকত হোসেন ইমরান, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ শাখা ছাত্র দলের সভাপতি হাসিবুল ইসলাম শান্ত ও সাধারণ সম্পাদক মো. হিমেল খান প্রমূখ।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, শেখ হাসিনারও নাগরিকত্ব যায়নি। তাদেরকে সহযোগিতা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দল গোছানোর পরামর্শ ও প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যাওয়া আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরার পরামর্শ দিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বক্তাগণ। স্বরাষ্ট্র উপদেষ্টাকে সর্তক করে বলেন, গণ-বিমুখ বক্তব্য দিলে তার পরিণতি শেখ হাসিনার মতোই হবে।
এ সময় পৌর বিএনপির সহ-সভাপতি মো. লিটন হোসেন, পৌর কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন মোমেন, বিএনপি নেতা মাসুম সহ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লেখক