ব্রেকিং নিউজ পার্বতীপুরে ওয়ালটনের মেসার্স সততা ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন, প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খানকালীগঞ্জ পৌরসভা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউসুব মিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও দোয়া কামনাকালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগ

রাজবাড়ীতে বিশেষ টাস্কফোর্সের অভিযানে ৩ প্রতিষ্ঠাকে জরিমানা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও পর্যালোচনার জন্য গঠিত জেলার বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকাল পৌনে ১১ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করেছে এ কমিটি।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও জেলা পর্যায়ে গঠিত “বিশেষ ট্রাস্কফোর্স” কমিটির সদস্য সচিব কাজী রকিবুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এতে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক, জেলা পুলিশ লাইন্সের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী, শিক্ষার্থী প্রতিনিধি শীতল গাজী এবং বাজার ব্যবসায়ী বণিক সংগঠন।

জেলা ভোক্তা অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত জেলার “বিশেষ ট্রাস্কফোর্স” কমিটির সহযোগিতায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাংশা পুরাতন বাজার ও হাজরাপাড়া এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ‌্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে পাংশা উপজেলার পাংশা পুরাতন বাজারের মুসা স্টোরকে ২ হাজার টাকা, পণ‌্যের মূল‌্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ‌্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে পাংশা পুরাতন বাজারের ইকরাম স্টোরকে ২ হাজার টাকা এবং খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধে উপজেলার হাজরাপাড়া এলাকার মেসার্স আল-আমিন ব্রেড এন্ড বিস্কুটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, জেলার পাংশা উপজেলার পাংশা পুরাতন বাজার ও হাজরাপাড়া এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা দোকানে অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এছাড়াও সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য এসময় সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

লেখক