ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

সিরাজগ‌ঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় অ‌ভিযান চা‌লিয়ে ৩,৯২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকালে তথ্যটি নিশ্চিত করেন সিরাজগঞ্জ র‌্যাব ১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ উসমান গণি।

গতকাল সোমবার সকালে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩,৯২০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং নগদ ৫১৩০/- টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন, দিনাজপুর জেলার সাত খামার গ্রামেরে মৃত খতিব উদ্দিন ছেলে মোঃ আজগর আলী (৫৮) ও মোঃ আজগর আলীর মেয়ে মোছাঃ রাবেয়া বেগম (৪৫)।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

লেখক