ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

নওগাঁর নিয়ামতপুরে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা খুন

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা খুন হয়েছে।

নওগাঁর নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নের পানিহাড়া গ্রামে আজ সোমবার ১২মে২০২৫ ভাতিজা সুমনের হাতে চাচা আরশেদ আলী (৫৫)ভাতিজা সুমনের হাতে হাঁসুয়ার কোপে নিহত হয়েছেন এ ঘটনায় ঘাতক ভাতিজা সুমনকে (৩০) আটক করে থানা নিয়ে যায় পুলিশ।

নিহত আরশেদ আলী ওই এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই পরিবারের সবাই একই বাড়িতে বসবাস করেন। সোমবার সকালে আরশেদ গরুকে পানি খাওয়াচ্ছিলেন, অন্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিল, এ সময় আরশেদ কোনো একটি বিষয় নিয়ে সুমনের সঙ্গে কথা বললে তিনি রাগান্বিত হয়ে হাঁসুয়া দিয়ে পেছন থেকে চাচার মাথায় উপর্যুপরি আঘাত করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই রবিউল ইসলাম বলেন, কী কারণে এমন ঘটনা ঘটাল তা আমরা বুঝতে পারছি না। তবে সুমনের মনের ভেতরে ক্ষোভ থাকতে পারে। অন্যদিকে আটক সুমনের দাবি, তাকে কালো জাদু করা হয়েছিল। সেই ক্ষোভ থেকেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন রাগান্বিত হয়ে।

নিয়ামতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি হাবিবুর বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লেখক