ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে নারীসহ গবাদিপশুর মৃত্যু

মোস্তফা কামাল মামুন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মধুপুর ক্লিনিক সংলগ্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় শ্রীমতি চামেলী (৪৫) নামের এক গৃহবধূ ও একটি গরু নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১৬ মে) দুপুরে আকস্মিকভাবে শুরু হওয়া বজ্রসহ বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত চামেলী বেগম বাড়ির পাশে গরু নিয়ে মাঠে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই সঙ্গে তার সাথে থাকা গরুটিও প্রাণ হারায়।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউপি সদস্য বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা পরিবারটির পাশে আছি এবং সরকারি সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লেখক