ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনে কাটায় নিহত

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে মাসুদ মোল্লা (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তবে স্থানীয়দের ধারণা, ওই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে টুঙ্গিপাড়া এক্স‌প্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি। মাসুদ মোল্লা গোবিন্দপুর গ্রামের মৃত আজিম উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, মাসুদের কিছুটা মান‌সিক সমস‌্যা ছিল। পাশাপাশি পা‌রিবা‌রিক ক‌লহও ছিল। সকালে নিজ গ্রামে গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্স‌প্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ধারণা করা হচ্ছে, তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

লেখক