ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

কালুখালীতে আশার শিক্ষা কর্মসূচির অভিভাবকদের সাথে মতবিনিময়

রাজবাড়ী প্রতিনিধিঃ
 রাজবাড়ী জেলায় আশা শিক্ষা কর্মসূচির (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির), অভিভাবক মতবিনিময় সভা-অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি শিক্ষা কর্মসূচির ৯০ জন শিক্ষার্থীর অভিভাবক নিয়ে অভিভাবক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টা হতে ১টা পর্যন্ত কালুখালী উপজেলার আখরজানী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আশা-বাগদুলী ব্রঞ্চের শিক্ষা সুপারভাইজার মোঃ হাসিবুল ইসলামের সঞ্চালনায় আখরজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা-সোনাপুর রিজিওনের রিজিওনাল ম্যানেজার মোঃ বাচ্চু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা-রাজবাড়ী, ফরিদপুর ও মাগুরা জেলা শিক্ষা কর্মসূচির প্রধান মোঃ আবু সাঈদ।
আশা শিক্ষা কর্মসূচির গুণগতমান বৃদ্ধি এবং প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করণের লক্ষ্যে শিক্ষার্থীর অভিভাবক নিয়ে অভিভাবক মত বিনিময় সভার বিশেষ অতিথি মোঃ আবু সাঈদ গুরুত্ব আরোপ করেন।
“আশা” সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে  ২০১১ সাল থেকে শিক্ষা কর্মসূচি পরিচালনা করছে। শিশু-২য় শ্রেণির ১৫,৭৫০টি শিক্ষাকেন্দ্র, শিশু-৫ম শ্রেণির ৯,০০০টি শিক্ষাকেন্দ্র এবং ৬ষ্ঠ-৮ম শ্রেণির ৬৪ টি পাঠদান কেন্দ্রের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় প্রায় ০৬ লাখ সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিয়ে আসছে আশা শিক্ষা কর্মসূচি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা- রাজবাড়ী জেলার, বাগদুলী ব্রঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার শেখ আকবার হোসেন, আখরজানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীসহ ম্যানেজিং কমিটির সদস্যরা।

লেখক