ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ী প্রতিনিধিঃ

মার্কিন পরিকল্পনায় মানবিক করিডোর এর নামে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে সম্পৃক্ত করা এবং বিদেশিদের হাতে পোর্ট তুলে দেওয়ার বিরুদ্ধে রুখে দারান, সাম্রাজ্যবাদের আরও নির্ভরযোগ্য বিশ্বস্ত দালাল ড. ইউনুসের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকারের জাতীয় ও জনস্বার্থ বিরোধী নগ্ন ভুমিকার বিরুদ্ধে সকল দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ সংগ্রাম বেগবান করুন এই স্লোগান নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৭ শে মে সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে হতে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী পৌর মিলিনিয়াম মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখা।

রাজবাড়ী জেলা শাখার সভাপতি রবিউল আলম মিনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা শাখার প্রচার সম্পাদক জামাল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান খোকন, কৃষক সংগ্রাম সমিতির যুগ্ম আহবায়ক চুন্নু মোল্লা, আজিবর রহমান, হোটেল শ্রমিক ইউনিয়নের রাজবাড়ী জেলা শাখার সদস্য গনেশ বিশ্বাস, আবুল কালাম সহ সংগঠনের নেতৃবৃন্দ।

লেখক