ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

বগুড়া’র সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক মনোনীত হলেন রাজু আহমেদ

সুজন বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া জেলা ছাত্রদলের আওতাধীন সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদল শাখার নবগঠিত আহ্বায়ক কমিটিতে রাজু আহমেদকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

বুধবার (৪ জুন) রাত ৯টা ৪৫ মিনিটে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশের যৌথ স্বাক্ষরে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

রাজু আহমেদ শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের পারতেখুর (পশ্চিম) পাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দক্ষ সংগঠক হিসেবে রাজু ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে সুপরিচিত, তাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাও রয়েছে উল্লেখযোগ্যভাবে।

দায়িত্ব পাওয়ার পর গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় রাজু আহমেদ বলেন,
“দায়িত্ব পেয়ে আমি গর্বিত। নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বগুড়ার ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। গণতন্ত্র ও ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনে আমি সদা সচেষ্ট থাকব সব সময় ।”

নবগঠিত কমিটি ঘোষণা হওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও প্রাণেচাঞ্চল্য ফিরে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন নেতৃত্বের মাধ্যমে কলেজ ছাত্রদলের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

লেখক