ব্রেকিং নিউজ রাজবাড়ীতে নার্সিং শিক্ষার্থীদের চাকরি মেলা অনুষ্ঠিত  ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ 

আত্রাইয়ে স্থানীয় নির্বাচনে জামায়াতের মনোনিত প্রার্থীদের নাম ঘোষণা

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

আত্রাইয়ে স্থানীয় নির্বাচনে জামায়াতের মনোনিত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলাতে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের অংশ নিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আত্রাই উপজেলাতে জামায়াতের এক সভায় জেলা আমীর খন্দকার মোঃ আব্দুর রাকিব এই প্রার্থীদের কে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোঃ ওসমান গণি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছাবিনা খাতুনকে মনোনীত করা হয়েছে।

এছাড়া ছয়টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন- পাঁচুপুর ইউনিয়নে মোঃ শাহিন আহমেদ, আহসানগঞ্জ ইউনিয়নে মো.এনামুল হক, হাটকালুপাড়া ইউনিয়নে মো. হাসান আলী, কালিকাপুর ইউনিয়নে মো.আমজাদ হোসেন, বিশা ইউনিয়নে মাহমুদুল হাসান সাকিল এবং মুনিয়ারী ইউনিয়নে মোঃ তোজাম্মেল হক।

জামায়াত সূত্রে জানা গিয়েছে, শাহাগোলা ও ভোঁপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এবং উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম শিগগিরই ঘোষণা করা হবে।

এ বিষয়ে আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আসাদুল্লাহ আল গালিব বলেন, “আমরা জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করছি।নির্বাচনে জয়ী হয়ে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চাই।”

স্থানীয় নির্বাচন ঘিরে দলটির প্রস্তুতি ও প্রচারণা ইতোমধ্যেই শুরু হয়েছে বলে জানা গেছে।

লেখক