ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

সিরাজগঞ্জে বেড়াতে এসে পানিতে ডুবে নিখোঁজের দু’দিন পর লাশ উদ্ধার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ কাজিপুর উপজেলায় বেড়াতে এসে পানিতে ডুবে নিখোঁজের দু’দিন পর বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র তমালের লাশ ফুলে ভেসে ওঠে।

শুক্রবার (১৩ জুন) সকাল অনুমানিক ১০টার কাজিপুর উপজেলার মেঘাই যমুনা নদীর ঘাটে ( হাট পয়েন্ট) ডুবে যাওয়া ঘটনাস্থল হতে অনুমান ১০/১২ হাত দূরে নদীর গভীর পানি হতে ডুবে যাওয়া নিখোজ মোঃ মিরাজুল হক ওরফে তমাল(১৮) এর মৃতদেহ ফুলে ভেসে ওঠে। ঘটনার সংবাদ পেয়ে তার আত্মীয়-স্বজন এসে লাশ সনাক্ত করে।

গত বুধবার (১১ জুন ) দুপুর অনুমান ২টায় কাজিপুর উপজেলার মেঘাই যমুনা নদীর ঘাটে ( হাট পয়েন্ট) এলাকায় বগুড়া জেলার শাহজাহানপুর থানার জামালপুর গ্রামের মোঃ হারুন অর রশিদের ছেলে মোঃ মিরাজুল হক ওরফে তমাল(১৮) সে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। সে তার অন্যান্য বন্ধুসহ মেধাই যমুনা নদীর ঘাটে, হাট পয়েন্টে বেড়াতে এসে নদীতে নামে, তার অন্য তিন জন বন্ধু নদী থেকে উপরে উঠে আসেন কিন্তু মিরাজুল হক ওরফে তমাল নদীর স্রোতে ডুবে যায়।

স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল লাশ উদ্ধারের চেষ্টা ব্যর্থ হয় ।

এবিষয়ে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরে আলম বলেন, নিখোঁজের সংবাদ পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছে ছিলো। পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধারের চেষ্টা ব্যর্থ হয়। আজ সকালে মৃতদেহ ফুলে ভেসে ওঠে।

লেখক