ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের তাড়াশে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৪৮) নামের এক পথচারীর নিহত হয়েছে।

শ‌নিবার (১৪ জুন) বেলা ১২ টার দিকে নাটোর-সিরাজগঞ্জ মহাসড়কের খালকুলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক পাবনা জেলার চাটমোহর থানার হরিপুর বাজারপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২ টার দিকে আব্দুর রাজ্জাক খালকুলা বাজার এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় নাটোরগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ওহী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির একজন সদস্য বলেন, খালকুলা বাজার এলাকায় মহাসড়কে গতির কোনো নিয়ন্ত্রণ নেই। প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। আমরা এই এলাকায় স্পিডব্রেকার ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই হাটিকুমরুল হাইওয়ে থানাকে জানানো হয়েছে। তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত কাজ শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক