ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

সিরাজগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ঘর ও গর্ভবতী কার্ড প্রদানের কথা বলে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ঘর ও গর্ভবতী কার্ড প্রদানের কথা বলে অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।

রবিবার (১৫ জুন) সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের বাগবাটী (হাট সংলগ্ন) গ্রামের বিমল চন্দ্র তাম্বুলী স্ত্রী সুনিতা রানী তাম্বুলী (৪২) এর নিকট হতে একই ইউনিয়নের ঘোরাচড়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হাই সরকার ছেলে মোঃ আব্দুস সালাম (৭০), প্রায় এক বছর পূর্বে আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে ৩০,০০০/- এবং গর্ভবতী কার্ড দেওয়ার কথা বলে ৬,০০০/- সর্বমোট ৩৬ হাজার টাকা নেন।

জানা যায়, মোঃ আব্দুস সালাম, বাগবাটি ইউনিয়ন পরিষদে অস্থায়ী ভিত্তিতে কাজ করতেন। প্রায় এক বছর পূর্বে তিনি উল্লেখিত বিষয়ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে ৩৬ হাজার টাকা আত্মসাৎ করেন।

এবিষয়ে অভিযুক্ত মোঃ আব্দুস সালাম জানান, হ্যাঁ আমি এই টাকা নিয়েছিলাম, উনারা আমার মাধ্যমে চেয়ারম্যানকে দিয়েছে, আমার কাছে সমস্ত ডকুমেন্ট আছে। আর তারা আমাকে ২৯ হাজার টাকা দিয়েছে সর্বমোট। আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে ২৫,০০০/- এবং গর্ভবতী কার্ড দেওয়ার কথা বলে ৪,০০০/- হাজার টাকা। এই টাকা চেয়ারম্যান নিয়েছে আমি কেন ফেরত দেবো। উনারা তো আমাকে টাকা দেয় নাই, আমার মাধ্যমে চেয়ারম্যান কে দিয়েছে।

সুনিতা রানী তাম্বুলী জানান, আমি গরিব মানুষ, আমি টাকা দিয়েছি সালাম এর কাছে এখন সালাম কাকে দিয়েছি এটা আমি জানি না আমার টাকাগুলো ফেরত দিতে বলেন।

লেখক