ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

পার্বতীপুরে রামসাগর ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

গাইবান্ধার বোনারপাড়া থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস ট্রেনের ছাদের উপর থেকে পড়ে রেললাইনে কাঁটা পড়ে সাগর (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ (১৬ জুন) সোমবার দুপুর সাড়ে ১২ টার সময় বোনারপাড়া থেকে ছেড়ে আসা ৫৯-আপ রামসাগর এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর স্টেশনের ৩ নং প্ল্যাটফর্মের ৫ নং লাইনে প্রবেশের সময় ছাদের উপর পানির পাইপ লাইনের সাথে ধাক্কা লেগে নীচে পড়ে গিয়ে তার ডান হাত ও ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে সে ঘটনাস্থলেই মৃত্যুবরন করে। নিহত কিশোরের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হাসানগঞ্জ মনিরামপুর গ্রামে। তার পিতার নাম হাসানুর রহমান। নিহত কিশোরের চাচা হারুন জানান, সে সকালে গাইবান্ধা থেকে চিরিরবন্দর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলো। পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরে রেলওয়ে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

লেখক