ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীর বেলগাছিতে স্টেশন পুনরায় চালু ও পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীর বেলগাছিতে রেলওয়ে স্টেশন পুনরায় চালুকরণ ও পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬জুন) সকাল সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি রেলওয়ে স্টেশনে বেলগাছির সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন দাবিতে বক্তব্য দেন খানগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার হোসেন তকদির, চন্দনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম সিরাজুল আলম চৌধুরী, স্থানীয় মাহাদী হাসান, তানজীদ ফাহিম, মো. আমীর সদর আনিস আহম্মেদ, রাসেল রানা, মিনহাজ চৌধুরী, হাফিজুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজবাড়ী জেলার বেশ পুরাতন এই রেলওয়ে স্টেশনটি। ১৮৭১ সালে স্থাপিত এই স্টেশনটি এখন ব্যবহারের অযোগ্য। কোনো আন্তঃনগর ট্রেন এখানে দাঁড়ায় না। পাশাপাশি এই স্টেশনে নেই কোনো কর্মকর্তা-কর্মচারী। যার ফলে ট্রেনের বিষয়ে কোনো খোজ-খবর নেওয়ার সুযোগ থাকে না। নেই কোনো বুকিং রুমও। যাত্রীদের বসে অপেক্ষা করার মতো কোনো বসার জায়গা নেই। এমতাবস্থায় ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে খুব অসুবিধায় রয়েছি আমরা বেলগাছিবাসীরা।

এসময় বেলগাছি রেলওয়ে স্টেশন সংস্কার, সকল ধরনের ট্রেনের স্টপেজ এবং রেলগেটের গেটম্যান প্রদান, পাশে স্কুল থাকায় স্টেশনে রেলওয়ে ওভারব্রীজ নির্মাণসহ মোট ৮ দফা দাবি জানান তারা।

লেখক