ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

সিরাজগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ

“দেশী ফল খাই, আসুন ফলের গাছ লাগাই” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর শহরের মুক্তির সোপানে এই মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, দেশীয় ফল শুধু সুস্বাদু নয়, এগুলো আমাদের পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফল মেলার মাধ্যমে মানুষের মধ্যে দেশীয় ফল চাষে আগ্রহ বাড়বে। একইসঙ্গে কৃষকদের জন্য এটি একটি বড় সুযোগ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় কৃষক, শিক্ষার্থীরা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

মেলায় ১০টিরও বেশি স্টলে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, তেঁতুল, বেল, ডালিম, তাল, লটকনসহ নানা প্রজাতির দেশীয় ফল প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। মেলায় ফলের চারাও বিক্রি ও প্রদর্শন করা হচ্ছে।

এছাড়াও মেলার দ্বিতীয় ও তৃতীয় দিনে থাকবে কৃষি বিষয়ক সেমিনার, ফল চাষে উৎসাহ প্রদানমূলক সভা এবং চারা বিতরণ কার্যক্রম। মেলা চলবে ২১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ফলপ্রেমী ও কৃষিপ্রেমিক মানুষকে মেলায় এসে দেশীয় ফল চাষে আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

লেখক