ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

পার্বতীপুরে গঠিত হলো ‘নাগরিক প্ল্যাটফর্ম’

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

জেন্ডার সমতা ও সামাজিক বৈষম্য দূরীকরণে স্থানীয় পর্যায়ে সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে পার্বতীপুরে গঠিত হলো ‘নাগরিক প্ল্যাটফর্ম’।
আজ (৯ জুলাই) বুধবার সকাল ১১ টায় পার্বতীপুর উপজেলা গ্রামবিকাশ কেন্দ্রের সভাকক্ষে আয়োজিত এ সভায় প্ল্যাটফর্মটি গঠিত হয়।
জিএফএ কনসাল্টিং গ্রুপ (জার্মানি)-এর কারিগরি সহায়তায়, কানাডিয়ান হাই কমিশন ও সুইস দূতাবাসের আর্থিক সহায়তায় ডেমক্রেসিওয়াচ-এর বাস্তবায়নাধীন ‘ফেসিং প্রকল্প’-এর অংশ হিসেবে এই প্ল্যাটফর্ম গঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্ল্যাটফর্ম সদস্য আব্দুল্লাহ আল মামুন এবং ফেসিং প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফারুমা খাতুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ফেসিং প্রকল্পের জেলা সমন্বয়কারী শহিদুর রহমান ও মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার শ্যামল কান্তি সিংহ রায়।
প্রকল্পের জেলা সমন্বয়কারী শহিদুর রহমান বলেন, ‘এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, মানবাধিকার লঙ্ঘনের প্রতিকারে উদ্যোগ এবং জবাবদিহিতা নিশ্চিত হবে।’
তিনি আরও জানান, ‘সদস্যরা প্রশিক্ষণের মাধ্যমে নাগরিক অধিকার, মানবাধিকার ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ে সচেতন হয়ে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সংযোগ স্থাপন করে সুবিধাবঞ্চিতদের পক্ষে কাজ করবেন।’
প্রকল্পের মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার শ্যামল কান্তি রায় সিংহ বলেন, ‘নাগরিক সমাজের সংগঠনগুলোর মধ্যে নেটওয়ার্কিং, অংশীদারিত্ব ও নীতিনির্ধারণে অন্তর্ভুক্তি বাড়ানোই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।’
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ ইয়াদ আলীকে আহ্বায়ক এবং শিউলী হাসদা’কে যুগ্ম আহ্বায়ক করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মেনহাজুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, সঞ্চিতা রানী সরকার, রাবেয়া, আব্দুল হাই, শুভ বাঁশফোড়, আঞ্জুমআরা ইয়াসমিন, মানিক বাঁশফোড়, নজরুল ইসলাম, সোহানুর রহমান, লাবনী রানী রায়, আলবিনা মুরমু ও সেলিনা মার্ডী।
সভায় আরও উপস্থিত ছিলেন ডেমক্রেসিওয়াচ-এর
ফিল্ড কো-অর্ডিনেটর সবুজ সরকার সহ সাংবাদিকবৃন্দ।
উল্লেখযোগ্য দিক: এই প্ল্যাটফর্মের মাধ্যমে পার্বতীপুরে স্থানীয় পর্যায়ে নাগরিক সচেতনতা, নারী অধিকার প্রতিষ্ঠা ও অংশগ্রহণমূলক উন্নয়ন কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

লেখক