ব্রেকিং নিউজ পার্বতীপুরে ওয়ালটনের মেসার্স সততা ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন, প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খানকালীগঞ্জ পৌরসভা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউসুব মিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও দোয়া কামনাকালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগ

রাজবাড়ীতে জেলা জমিয়তে উলামায়ে ইসলামের বিক্ষোভ ও মানববন্ধন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের চুক্তির প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) রাজবাড়ী জেলা জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

রাজবাড়ী জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশীদ, অর্থ সম্পাদক মওলানা বরকত উল্লাহ, যুব জমিয়তে ইসলামের সভাপতি মুফতি জাকির হোসেন প্রমুখ।

এসময় দলটির বিভিন্ন পর্যায়ের অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

লেখক