ব্রেকিং নিউজ পার্বতীপুরে ওয়ালটনের মেসার্স সততা ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন, প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খানকালীগঞ্জ পৌরসভা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউসুব মিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও দোয়া কামনাকালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগ

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার আসামী র‍্যাবের অভিযানে গ্রেফতার

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে সদর উপজেলার এক গণধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে গোপণ সংবাদের ভিত্তিতে ফরিদপুরের গজারিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম মোহাম্মদ রাজা (২৭)। তিনি রাজবাড়ী সদর উপজেলার বড়দোয়াল এলাকার মোহাম্মদ নিলুর ছেলে।

শুক্রবার (২৫ জুলাই) র‍্যাব-১০ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপণ সংবাদের ভিত্তিতে এবং তথ্য ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গজারিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(৩) ধারার ৪৩/২০২৫ নম্বর মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনগত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তারা।

উল্লেখ্য, গত ২৮ মে ২০২৫ তারিখ সন্ধ্যায় ভিকটিম (২২) ও তার বান্ধবীকে আসামি রাজা ও তার সঙ্গী রিয়াজ মোটরসাইকেলে করে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। রাতের খাবার শেষে ফেরার পথে রাত ১০টা ৩০ মিনিটের দিকে মোহাম্মদপুর গ্রামের একটি কলা বাগানে নিয়ে গিয়ে তারা ভিকটিমকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরদিন (২৯ মে) রাজবাড়ী সদর থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেন তারা ।

লেখক