ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

শিবগঞ্জে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ তৌহিদ হাসান, (বগুড়া) স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে দৈনিক করতোয়ার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি পবন রায়ের সভাপতিত্বে দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পন উপলক্ষে কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে কেক কর্তন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, প্রধান শিক্ষক তাজুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রায়হানুল হক রনি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা মাসুম।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক বাবু রতন রায়, নুরুল আমিন তালুকদার, রবিউল ইসলাম রবি, সাজু মিয়া, কামরুল হাসান, কনক দেব, মিজানুর রহমান, কামরুজ্জামান, সাইদুর রহমান সাজু, নুরনবী রহমান, ফারুক হোসাইন, গোলজার রহমান, উৎপল কুমার, সোহাগ আলী, মিনহাজ আলী, জহুরুল ইসলাম সৈকত, আকাশ, রাব্বি হাসান সুমন, পত্রিকা বিক্রেতা জিয়াউর রহমান, রেজাউল করিম, মৃণাল হোসেন, শাহিন মিয়া।
কেক কর্তনের পূর্বে প্রধান অতিথি পত্রিকা বিক্রেতাদের মাঝে রেইনকোট বিতরন করেন এবং শেষে দৈনিক করতোয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়।

লেখক