ব্রেকিং নিউজ অযু করতে গিয়ে বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্র নিহত, আহত-১নিষিদ্ধ ছাত্রলীগের অস্থিতিশীলতার আশঙ্কায় সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের বিশাল বিক্ষোভ ও মহড়াদৃষ্টিশক্তি হারানো মেরি ও অসুস্থ হাসুর পাশে মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তারআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ; নিহত-১পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহক

পার্বতীপুরে উপজেলা সমন্বয়ক কমিটি গঠনের ৬ দিনের মাথায় এনসিপি’র দুই সদস্যের পদত্যাগ

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি এনসিপি পার্বতীপুর উপজেলা সমন্বয়ক কমিটি গঠনের ৬ দিনের মাথায় দুই সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তারা হলেন, জাবেদ আল মামুন (রিমন) ও মারুফ হোসেন।
গত ৯ আগষ্ট ফারুক আহম্মেদকে প্রধান সমন্বয়কারী ও জহুরুল হক, ইসমাইল হোসেন, জহাঙ্গীর আলম, জোবায়দুল হক, জয়নাল আবেদিন, তপন কুমার সরকারকে যুগ্ম সমন্বয়কারী করে ২৪ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।

জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় কমিটি অনুমোদিত ওই কমিটিতে দু’জনকে না জানিয়ে নিয়ম বহির্ভূতভাবে সদস্য করা হলে তারা সদস্য পদ প্রত্যাখ্যান করে আজ বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকালে কেন্দ্রীয় শহিদ মিনার সড়কে প্রেস ব্রিফিং করে পদত্যাগ করেন। এর আগে পার্বতীপুর উপজেলার বিপ্লবী ছাত্র-জনতা ও সাধারণ জনগণের ব্যানারে এনসিপি কেন্দ্র ঘোষিত অবাঞ্চিত বায়বীয় সমন্বয় কমিটি গঠনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করে কেন্দ্রীয় বাস টার্মিনাল শহরের ঢাকা মোড় ও নতুন বাজার শহিদ মিনার সড়কে বিক্ষোভ প্রদর্শন করে।
এতে বক্তব্য রাখেন, নাগরিক কমিটির সাবেক প্রতিনিধি নিশাদ রহমান, জাবেদ আল মামুন (রিমন) ও মারুফ হোসেন।
উপস্থিত ছিলেন, সাবেক জেলা সংগঠক ফারহান আলী, সাবেক যুগ্ম সংগঠক সাকিবুল ইসলাম, সাবেক জেলা যুগ্ম সদস্য সচিব মুশফিকুর রহমান সহ বিপ্লবী ছাত্র-জনতার প্রতিনিধিগণ।
এই কমিটি ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও চাঁদাবাজের পুনর্বাসন আখ্যা দিয়ে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) কর্মকাণ্ডে যুক্ত থেকে সংগঠনের জন্য সময়, শ্রম ও আন্তরিকতা দিয়ে কাজ করে এসেছি। কিন্তু দুঃখজনকভাবে সম্প্রতি উপজেলা সমন্বয়ক কমিটি গঠনের ক্ষেত্রে দুই সদস্যকে অজ্ঞাতসারে এবং নিয়মবহির্ভূত ভাবে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

লেখক