মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :
রাজবাড়ীতে দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগষ্ট) রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজিত এ দোয়া মাহফিলে অতিথি উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, যুগ্ম আহবায়ক আতিয়ার শিকদার আতিক, রাসেল শেখ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি টোকন মন্ডল প্রমুখ। এছাড়াও রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তানভীর খান রনি, সহ-সভাপতি সুজন আলী, মো. হাবিব মুন্সী, সাধারণ সম্পাদক রাজন মন্ডল, রাকিব আলি, যুগ্ম সাধারণ সম্পাদক সিজানুর রহমান শুভ, একরাম হোসেন সেলিম ও সাজেদুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।