রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাবে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ বাস্তবায়ন সম্পর্কিত কমিটি রাজবাড়ী জেলার উদ্যোগে দিবসটি উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, সিভিল সার্জন এস. এম. মাসুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মারিয়া হক।
আলোচনা সভার শুরুতে একটি শোভাযাত্রা বের করা হয়। এবং মৎস্যখাতে বিশেষ অবদান রাখায় ৪ জনকে পুরষ্কার বাবদ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।