ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমিডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা 

আত্রাইয়ে লাঠির আঘাতে চাচা নিহত,  গ্রেপ্তার-২

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে লাঠির আঘাতে চাচা আজিজার রহমান মৃত্যুতে দুই ভাতিজা আটক। মঙ্গলবার ভোর রাতে নাটোর জেলার সিংড়া উপজেলার কালিগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে আত্রাই থানা পুলিশ। মঙ্গলবার (১৯ আগষ্ট) দুপুরের পর আটক দু’জনকে আদালতে পাঠানো হয়েছে।আত্রাই থানার ওসি আব্দুল মান্নান এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার তেজনন্দী ভাটো পাড়া গ্রামের বাবু ও আলিম।

সোমবার (১৮ আগষ্ট) সন্ধায় বাঁশ কাটাকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচা আজিজার রহমানের মৃত্যু হয়।

স্থানীয় ও পুলিশ যায়, জমি-জমা সংক্রান্ত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সন্ধ্যা ৭টায় ভাতিজাদের সঙ্গে বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা আজিজার রহমানের কথা কাটাকাটি হয়। এ সময় ভাতিজাসহ কয়েকজন ব্যক্তির মধ্যে তর্কাতর্কি শুরু হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই চাচা আজিজার রহমান নিহত হন।

পরে নিহতের ছেলে মুকুল হোসেন আত্রাই থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার পরপরই ভাতিজারা পালিয়ে যায়।

মামলার পর আত্রাই থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাটোর জেলার কালিগঞ্জ বাজার এলাকা থেকে অভিযুক্ত দুই ভাতিজা বাবু ও আলিমকে গ্রেপ্তার করে।

ওসি আব্দুল মান্নান বলেন, “আজিজার রহমান নিহতের ঘটনায় গ্রেপ্তাররা মূল আসামি। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। বাবু ও আলিমকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।”

লেখক