ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

পার্বতীপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

‘আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (০৮ অক্টোবর) বুধবার পার্বতীপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় কন্যা শিশু দিবস:২০২৫ উদযাপন উপলক্ষ্যে এক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শাকিনা বিনতে শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন। ব্র্যাক, ল্যাম্ব, বারোকোনা শিশু উন্নয়ন প্রকল্প, মহিলা বিষয়ক কিশোর-কিশোরী ক্লাব হতে আগত কিশোর-কিশোরী সহ সংশ্লিষ্ট সংস্থা ও বিভিন্ন ক্লাব হতে আগত কর্মকর্তা, কর্মী, সদস্যবৃন্দরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ কিশোর-কিশোরীরা বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা দেন, যা ভবিষ্যত জীবনে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত ও সুন্দরভাবে চলার পথে সহায়ক হয়।

লেখক