ব্রেকিং নিউজ পার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলননওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমিডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফা

দিনাজপুর ব্র্যাক লার্নিং সেন্টারে সন্ধানী লাইফের জোনাল সম্মেলন অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবসা উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে ‘বর্ষ সমাপনী জোনাল সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) দিনাজপুর বাঁশের হাট ব্র্যাক লার্নিং সেন্টারে জোনের প্রতিনিধি ও জেনারেল ম্যানেজার ফিরোজ কুমার সাজুর সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রংপুর, নীলফামারী ও দিনাজপুর জোনের অফিস ইনচার্জ, সফল উন্নয়ন  কর্মকর্তাগণ সহ কর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইদ্রিস মিয়া তালুকদার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আল কামাল ও অতিথি জেনারেল ম্যানেজার ইউনুস আলী প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানির চেয়ারম্যান তার বক্তৃতায় বলেন, ‘আমরা সন্ধানী লাইফ পরিবার গ্রাহকের সর্বোচ্চ বিশ্বাস ও আস্থা অর্জন করে যেমন এগিয়ে চলছি, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে  সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে এবং গ্রাহকের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে’।

লেখক