ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

নওগাঁয় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত-৩

নওগাঁ জেলা প্রতিনিধি : 

নওগাঁয় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোতালেব (৫০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন।

রোববার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে নওগাঁ সদর উপজেলার কাঁঠালতলী-রাণীনগর আঞ্চলিক সড়কের পিরোজপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নওগাঁ থেকে রাণীনগরের দিকে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে নওগাঁমুখী ট্রাকের সংঘর্ষ হলে নিয়ন্ত্রণ হাড়িয়ে ট্রাকটি উল্টে যায় এবং অটোরিকশাটি চাপা পড়ে।

ঘটনাস্থলেই অটোরিকশাচালকের মৃত্যু হয়। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলমান রয়েছে।

লেখক