ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী সুরাইয়া নামের চার মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

১৯ ডিসেম্বর সকালে সদর উপজেলা শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সুরাইয়া একই গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সুরাইয়া ঘুম থেকে উঠে তার শাশুড়ির সঙ্গে ফজরের নামাজ আদায় করেন। এরপর তার শাশুড়ি প্রতিদিনের মতো হাঁটতে বের হন এবং সুরাইয়া বাড়ির উঠান ঝাড়ু দিতে থাকেন। পরিবারের অন্য সদস্যরা তখনও ঘুমিয়ে ছিলেন। হাঁটা শেষে বাড়িতে ফিরে শাশুড়ি সুরাইয়াকে খুঁজতে থাকেন। একসময় বাড়ির খড়ির ঘরে গলাকাটা অবস্থায় রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক