ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

নওগাঁয় জেলা পুলিশের মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করলেন পুলিশ সুপার

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) তিনি জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার ও ফোর্সদের নিয়ে আয়োজিত এই মাস্টার প্যারেড পরিদর্শন করেন।

সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি উত্তম পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সাধারণ জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পাশাপাশি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শৃঙ্খলা বজায় রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। মানসম্মত চেকপোস্ট স্থাপন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান পুলিশ সুপার।

মাস্টার প্যারেড সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করা হয়।

প্যারেড পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) জনাব আব্দুল্লাহ আল মাহমুদ শাওন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক