ব্রেকিং নিউজ রাজবাড়ীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশের গায়ে হাত, আটক-২আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

শাজাহানপুরে নাইট শর্টপিস্ট টুর্নামেন্টের-২৬ইং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

সুজন, শাজাহানপুর প্রতিনিধিঃ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন শাজাহানপুর উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জননেতা আবুল বাশার। তিনি বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শরীর গঠনের পাশাপাশি মানসিক বিকাশ ঘটায় এবং শৃঙ্খলাবোধ সৃষ্টি করে।

শনিবার (১০ জানুয়ারি) রাতে শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া (ভাটা স্কুল) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সবুজ শ্যামল সংঘের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে এবং মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুল বাসেদ রঞ্জুর সঞ্চালনায়।

ফাইনাল টুর্নামেন্টের উদ্বোধন করেন সততা সীডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব দেলোয়ার হোসেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক ও বিএনপি নেতা এটিএম শহিদুল ইসলাম।

বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন এবং মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আফছার আলী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহসিন আলী, রেজাউল মোস্তফা ফরহাদ, তাজুল ইসলাম, মিজানুর রহমান আসকার, আব্দুল জলিল, আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সেলিম রানা টিপু, হানজালা মোরশেদ, সাজ্জাতুল বারী, আল আমিন নিলয় ও প্রসেনজিৎ কুমার মোস্তফা, রুবেল।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তামিম সাদমান মাহী, রাশেদ আহমেদ, সুমন আহমেদ ও সাকিব আহমেদ নুরুন্নবী ইসলাম । রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সাকিব হাসান।

ফাইনাল খেলায় আজিজুল হক কলেজ পরিসংখ্যান একাদশকে ৬ উইকেটে পরাজিত করে নয় মাইল ক্রীড়াসংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন এবং সুন্দর ও সুশৃঙ্খলভাবে টুর্নামেন্ট আয়োজন করায় সবুজ শ্যামল সংঘসহ সংশ্লিষ্ট আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামুখী আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

লেখক