ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হলেন পারমিস সুলতানা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজবাড়ীতে জেলা পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ উপজেলা  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন পারমিস সুলতানা। সম্প্রতি রাজবাড়ী জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও জেলা জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব শামসুন্নাহার চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

পারমিস সুলতানা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি ফরিদপুর  জেলার মধুখালী উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে ছিলেন। ২০২২ সালের ৩ অক্টোবর তিনি এই কর্মস্থলে যোগদান করেন। এরআগে বালিয়াকান্দি ও মধুখালী উপজেলার আগে রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, তিনি একাধিকবার উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এছাড়া তিনি ২০২৪ সালে ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। আগামি ১৫ জানুয়ারি বিভাগীয় পর্যায়ের রাজবাড়ী জেলার পক্ষ থেকে প্রতিযোগীতা অংশ নেবেন বলে জানিয়েছেন তিনি।

বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ইউইও) পারমিস সুলতান বলেন, ‘শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হওয়া আমার জন্য খুবই আনন্দ ও গর্বের। এই অর্জন আমার কাজের গতি আরও বাড়িয়ে দেয়। এটি আমার কাজের পুরষ্কার। আমি এই অর্জনকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে চাই।’

রাজবাড়ী জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামসুন্নাহার চৌধুরী বলেন, জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর প্রতিযোগীতা শেষ হয়েছে। বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।

লেখক