ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

আত্রাইয়ের হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ ১৮জানুয়ারী২০২৬ বিকেল ৩ টায় বান্দাইখাড়া ডিগ্রী কলেজে সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান।

এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন বলেন,“বিএনপি জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে সংগঠিতভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দোয়ার মাধ্যমে সম্পন্ন হয়।

লেখক