ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

পার্বতীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০-তম জন্মবার্ষিকী ও খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

​দিনাজপুরের পার্বতীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০-তম জন্মবার্ষিকী এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকালে পার্বতীপুর উপজেলা যুবদলের আয়োজনে কেন্দ্রীয় বাস টার্মিনালে এই কর্মসূচি পালন করা হয়।

​উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনে ধানের শীষ প্রতীকে এমপি পদপ্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান সরকার।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষার আপোসহীন নেত্রী। তাদের আদর্শকে বুকে নিয়ে বর্তমান সংকটময় সময়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

লেখক