ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

শাজাহানপুরের মানিকদিপা পদ্মপাড়া স্পোর্টিং ক্লাবের ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সুজন শাজাহানপুর বগুড়াঃ

বগুড়ার শাজাহানপুরে মানিকদিপা পদ্মপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টায় মানিকদিপা পদ্মপাড়া গ্রামস্থ খেলার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে মানিকদিপা পদ্মপাড়া স্বপ্ন ছোঁয়া ক্লাব ২–০ গেমে খরনা সোনার বাংলা ক্লাবকে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারফেক্ট প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সমাজসেবক ও মানিকদিপা পদ্মপাড়া কৃষি উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মজনু, সহকারী আইনজীবী মোজাম্মেল হক, মাঝিড়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন, আবু কালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টটি এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

লেখক