ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে ৯ ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলা সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসনের অতিরিক্ত উপপ্রশাসনিক কর্মকর্তা ইমরুল হোসেন, মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা সমাজসেবা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তোফাজ্জেল, রাজবাড়ী পৌরসভার কর্মচারী শফিকুল আলম, আলমগীর হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রায় ১১ বছর আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে-স্কেল প্রদান করা হয়। বর্তমান বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। আমরা যারা কর্মচারী রয়েছি আমাদের জীবন খুবই কষ্টে কাটছে। অন্তর্বর্তীকালীন সরকার পে-স্কেলের গেজেট প্রকাশ না করায় আমরা হতাশ হয়েছি। অনতিবিলম্বে যদি গেজেট প্রকাশ না করা হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

লেখক