ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

শেরপুরে সুদের টাকা আদায় করতে গ্রহিতার শিশু পুত্র অপহরণ

তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি :

সুদের টাকা আদায় করতে না পেরে ঋণ গ্রহিতার শিশু পুত্র সম্রাট(১০)কে অপহরণ করেছে সুদখোর মহাজন মোফাজ্জল হোসেন(৪৫)। অবশেষে পুলিশের হস্তক্ষেপে নালিতাবাড়ী উপজেলার নলঝুড়া বাজার থেকে উদ্ধার। ঘটনাটি ঘটেছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের মালিঝিকান্দা দেবোত্তরপাড়া গ্রামে। সুদখোর মোফাজ্জল মালিঝিকান্দা দেবোত্তরপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ সরকারের ছেলে। অপহৃত শিশু একই গ্রামের আব্দুল হালিমের ছেলে ও মালিঝিকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র। ১ আগষ্ট সোমবার সন্ধ্যায় অপহৃত শিশু সংগ্রামকে উদ্ধার করা হয়।

অপহৃত শিশু সংগ্রামের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, বিগত ৭/৮ মাস পূর্বে সুদখোর মোফাজ্জলের কাছ থেকে ৫০ হাজার টাকা দাদন গ্রহন করে সংগ্রামের বাবা-মা। গ্রহনকৃত টাকা থেকে মোফাজ্জলকে সুদ বাবদ ১৮ হাজার টাকা এবং আসল ১৫হাজার টাকা ফেরত দেয় সম্রাটের বাবা-মা। বাকী টাকা পরিশোধের জন্য মোফাজ্জলের কাছে সম্রাটের বাবা-মা সময় চাইলে সুদাসল সহ ২ লক্ষ টাকা দাবী করে। দাবীকৃত টাকা পরিশোধ না করলে তাদের ছেলেকে অপহরণ করা হবে মর্মে গত কয়েকদিন আগে গার্মেন্টস এ কর্মরত সম্রাটের মা সুফিয়া খাতুনকে মোবাইল ফোনে জানিয়ে দেয় মোফাজ্জল। এত অল্প সময়ের মধ্যে সুদাসলের ২ লক্ষ টাকা পরিশোধ করতে অপরাগ প্রকাশ করায় ৩১ জুলাই রবিবার দুপুরে মোফাজ্জল শিশু সম্রাটকে অপহরণ করে। এ বিষয়ে এলাকায় তোলপাড় শুরু হলে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়ার নির্দেশে এসআই রুবেল, এসআই হাবিবুর রহমান, এসআই সাকিব, এএসআই রাফেল চাম্বুগং সহ সঙ্গীয় পুলিশ নিয়ে সাড়াশী অভিযান চালিয়ে ১ আগষ্ট সোমবার সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলার নলঝুড়া বাজার থেকে শিশু সম্রাটকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে সুদখোর মোফাজ্জল।

এ ব্যাপারে শিশু সম্রাটের নানী জুলেখা বেগম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় অপহরণ বিষয়ে মামলা দায়ের করেন।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণের দায়ে মামলা হয়েছে। অপহরণকারী পলাতক থাকায় পুলিশি অভিযান অব্যাহত আছে।

লেখক