ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ীতে সংষ্কৃতি প্রতিমন্ত্রী হয়ে প্রথম সফরে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম নিজ জেলা রাজবাড়ীতে সফরে এসেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় তিনি রাজবাড়ী সার্কিট হাউসে পৌঁছান। পরে গার্ড অব অনার শেষে তিনি শহরের ২৮ কলোনী পৌর কবর স্থানে তার পিতা-মাতার কবর জিয়ারত করেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা) আসনের সংসদ সদস্য। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি।
প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবারে মত চার দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলায় রাজবাড়ীতে এসেছেন তিনি। তিনি শনিবার দুপুর সাড়ে ১২ টায় রাজবাড়ী সার্কিট হাউসে পৌঁছান। সেখানে তাকে জেলা প্রশাসক সুলতানা আক্তার ও জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার  মোহম্মদ মনজুর মোরশেদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গার্ড অব অনার শেষে তিনি শহরের ২৮ কলোনী পৌর কবরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি। এসময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মনজুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবীবসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। একই দিনে বিকেলে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। সফর সূচি অনুযায়ী, শনিবার দুপুরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাত করবেন। এরপর সেখানেই রাত্রি যাপন করবেন। রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় যোগ দিবেন। এরপর মঙ্গলবার গোয়ালন্দ উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত মাসিক উন্নয়ন সভায় যোগদান করবেন। ওইদিন বিকেল ৪ টায় গোয়ালন্দ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

লেখক